ফিফার সেরা তিনে নেই মেসি, আছেন রোনালদো

ফিফার সেরা তিন খেলোয়াড়দের তালিকায় এবার জায়গা হল না বার্সেলোনা তারকা লিওনেল মেসির। সোমবার ফিফা কর্তৃক ঘোষিত ‘ফিফা বেস্ট’ সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি আর্জেন্টাইন এই তারকার। কিছুদিন আগে প্রকাশিত উয়েফার সেরা তিন খেলোয়াড়দের তালিকাতেও ছিলেন না মেসি।

ফিফার সংক্ষিপ্ত সেরা তিনে জায়গা পেয়েছেন জুভেন্টাসের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, লিভারপুলের তারকা মোহাম্মদ সালাহ ও রিয়াল মাদ্রিদের লুকা মদ্রিচ। গত মাসে উয়েফার পুরস্কার জিতেছিলেন মদ্রিচ।

পাশাপাশি সেরা তিন গোলরক্ষকের নামও প্রকাশ করেছে ফিফা। সেখানে জায়গা পেয়েছেন ডেনিশ গোলরক্ষক ক্যাসপার স্মাইকেল। তালিকার অন্য দুইজন হচ্ছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও গোলরক্ষক হুগো লরিস এবং বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া।

সেরা কোচদের তালিকায় স্বাভাবিকভাবেই জায়গা পেয়েছেন বিশ্বকাপ জয়ী কোচ দিদিয়ের দেশম। এছাড়া রয়েছেন ক্রোয়েশিয়ার রানারআপ হওয়া কোচ জলাতকো দালিচ ও রিয়াল মাদ্রিদের হয়ে টানা তিন উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতা কোচ জিনেদিন জিদান।

চলতি মাসের ২৪ তারিখে জানা যাবে এই সংক্ষিপ্ত তালিকার মধ্য থেকে বিজয়ী হচ্ছেন কারা কারা

পাকিস্তানের দল নিয়ে সালমান বাটের বিস্ফোরক মন্তব্য

আসন্ন এশিয়া কাপকে সামনে শুক্রবার (৩১ আগস্ট) ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যাতে জায়গা পাননি সাবেক ওয়ানডে অধিনায়ক আজাহার আলী, ওপেনার কামরান আকমলের মতো বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার।

মূলত ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য টুর্নামেন্ট নিয়ে স্কোয়াড তৈরির কাজটি সারেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ ও প্রধান কোচ মিকি আর্থার। আর তাতে বিরক্ত প্রকাশ করেন বর্তমান-সাবেক অনেক ক্রিকেটার। তাদেরই একজন দলটির সাবেক হার্ডহিটার ওপেনার সালমান বাট। নিষেধাজ্ঞায় থেকে ফেরা বাট বর্তমানে ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে সোনা ফলাচ্ছেন। কিন্তু তার পরও তাকে বিবেচনায় রাখেনি বোর্ড। আর তাতে বেশ ক্ষিপ্ত বাট।

এশিয়া কাপের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণার পর অভিযোগ করে তিনি বলেছেন, ‘ঘরোয়া সিজনে আমি দ্বিতীয় সর্বোচ্চ রান অর্জনকারী। কিন্তু তারপরও আমাকে ইগনর করা হয়েছে পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। আমার শাস্তির মেয়াদ শেষ হওয়ার পরও আমাকে দ্বিতীয়বারের মতো পারফর্মের সুযোগ দেয়া হচ্ছে না।’

এর আগে এক্সপ্রেস ট্রিবিউনকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধান সিলেক্টর ইনজামাম-উল-হক জানিয়েছিলেন, দল নির্বাচনের ক্ষেত্রে তাকে রাখা হয়নি। তার অনুপস্থিতিতেই দল নির্বাচন করেন অধিনায়ক-কোচ। আর তাতে কিছুটা হলেও বিরক্ত তিনি।

ঠিক একইভাবে রোববার (২ সেপ্টেম্বর) করাচি ন্যাশনাল স্টেডিয়ামের বাইরে সাংবাদিকদের সামনে ক্ষোভে ফেটে পডেন পাকিস্তানের আরেক হার্ডহিটার ওপেনার কামরান আকমল। দলে না থাকতে পারার রাগে নিজের কিটব্যাগ পুড়িয়ে ফেলার হুমকিই দেন তিনি।

প্রসঙ্গত, বর্তমানে কায়িদ ই আজম ট্রফি খেলছেন সালমান বাট। সেখানে তার ব্যাটে নিয়মিত খই ফোটাচ্ছে।



from SportsTier Bangla https://ift.tt/2LTkDda

Post a Comment

Previous Post Next Post

element