বাইশ গজে যাঁরা ব্যাট হাতে ভয়ঙ্কর তাণ্ডব করতে পারেন, তাঁদের মধ্যে প্রথমের দিকেই নাম থাকবে আন্দ্রে রাসেলের (Andre Russell)। বিপক্ষের ত্রাস এই ক্যারিবিয়ান পাওয়ার-হিটার। কিন্তু কেকেআর (KKR)-এর স্টার অলরাউন্ডার গত মরশুমে একেবারেই রানের মধ্যে ছিলেন না। মরুদেশে ওঠেনি 'ড্রে রাস' ঝড়। ৯ ইনিংসে করেছিলেন ১১৭ রান। তবে অতীতকে পিছনে ফেলে এবার নয়া উদ্যমেই শুরু করতে চান রাসেল। ফের একবার নিজের নামের ও চেনা খেলার স্টাইলের সুবিচার করতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার।
from Zee24Ghanta: Sports News https://ift.tt/3cPqvVK
from Zee24Ghanta: Sports News https://ift.tt/3cPqvVK