আইপিএল (IPL) খেলতে ভারতে চলে এসেছেন সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ক্য়াপ্টেন ডেভিড ওয়ার্নার (David Warner)। বিসিসিআই-এর করোনা বিধি মেনে আপাতত এক সপ্তাহ কোয়ারেন্টিনে থাকবেন অজি মারকুটে ব্য়াটসম্য়ান। তবে চেন্নাইয়ে নিভূতবাসে কীভাবে সময় কাটাবেন ওয়ার্নার, তা বুঝতে পারছেন না! এই মর্মে প্রশ্ন করেই ট্য়ুইটারে ভিডিও পোস্ট করে তিনি বলছেন, "আমি ভারতে তো এসে গেলাম। কিন্তু এখন একটাই সমস্য়া। আগামী কয়েক'টা দিন আমি কোয়ারেন্টিনে কীভাবে সময় কাটাব বুঝতে পারছি না! আপনারাই কমেন্ট করে আমাকে আইডিয়া দিন।" এই ভিডিও দেখেই মুম্বই ইন্ডিয়ান্স ক্য়াপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) চূড়ান্ত ট্রোল করেছেন ওয়ার্নারকে। তিনি লিখলেন, "নিশ্চই টিকটক (TikTok) মিস করছ।"
from Zee24Ghanta: Sports News https://ift.tt/3cOp8GN
from Zee24Ghanta: Sports News https://ift.tt/3cOp8GN