পুরো ম্যাচে একাধিক গোলের সুযোগ পেয়েছিলেন 'ক্যাপ্টেন ফ্যান্টাসটিক'। ম্যাচের প্রায় অন্তিম লগ্নে এসে তিনি যে বিশ্বমানের ফ্রি-কিক নিয়েছিলেন, তা নিয়েই চলছে জোর চর্চা। ম্যাচের ৮৫ মিনিটে সুনীল যে ফ্রি-কিক নিলেন তা এককথায় অনবদ্য। দুরন্ত বাঁক খাওয়ানো শটে সুনীল তে-কাঠিতে বল জড়িয়ে দেন। সুনীলের পা থেকে ধেয়ে আসা মিসাইল রুখতে পারেননি আফগান গোলরক্ষক। বলে হাত লাগিয়েও কিছু করতে পারেননি তিনি।
from Zee24Ghanta: Sports News https://ift.tt/RsVcoQn
from Zee24Ghanta: Sports News https://ift.tt/RsVcoQn