বাংলাদেশের জন্য ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরুটা মোটেই ভালো হয়নি। শুরুটা একেবারে দুঃস্বপ্নের মতো হয়েছে। ব্যাটিংও অবাক করেছে। পাঁচদিনের টেস্ট ম্যাচ মাত্র তিন দিনে হেরে টাইগাররা।
ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট ম্যাচটি অ্যান্টিগায় অনুষ্ঠিত হয়। এই টেস্টে প্রথম ইনিংসে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন ৪৩ রানে অলআউট হয় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে স্কোরবোর্ডে ১৪৪ রান তোলে টাইগাররা।
বলতে গেলে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের এমন বাজে ব্যাটিং খুবই কম দেখেছে। বলা যায়, প্রতিপক্ষের বোলাররা ঝড়ের গতিতে উইকেট তুলে নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে এক নুরুল হাসান সোহান উইকেটে একটু দাঁড়ান। এছাড়া আর কোনো ব্যাটসম্যানই উইকেটে থাকতে পারেননি।
ফলে বাংলালদেশ ম্যাচ হেরেছে ইনিংস ও ২১৯ রানে। বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ সারোয়ার ইমরান মনে করেন এমন উইকেটে না খেলার জন্যই খারাপ খেলেছে বাংলাদেশ। তার মতে বেশি শট খেলার প্রবণতাও এই উইকেটে বাজে খেলার জন্য দায়ী। তিনি বলেন, এই উইকেটে খেলতে হয় ধীরে সুস্থে। সারোয়ার ইমরান এমনটাই বলেছেন।
তিনি দেশের একটি জাতীয় দৈনিকের দেয়া এক সাক্ষাতকারে বলেন, ‘আমি প্রথম কারণ হিসেবে দেখছি উইকেট। আমি কিন্তু উইকেটকে খারাপ বলতে চাইছি না। এমন উইকেট যেখানে সবুজ ঘাস আছে, সেখানে খেলে অভ্যস্ত নয় বাংলাদেশ দল। এই উইকেটে ধরে খেলতে হয়। ভেবেছিলাম দ্বিতীয় ইনিংসে ঘুড়ে দাঁড়াবে। কিন্তু যে অভ্যাসই এখনো গড়ে ওঠেনি সেটি কীভাবে সম্ভব!’
বর্তমানে বাংলাদেশ জাতীয় দলে বেশ কয়েক জন অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন। তারাও ব্যর্থ হয়েছেন দৃষ্টি কটুভাবে।
সাবেক এই কোচের মতে, ‘আসলে তামিম, সাকিব, মুশফিক যার কথাই বলেন এমন উইকেটে এরাও তেমন খেলেনি। তবে তাদের অভিজ্ঞতা দিয়ে এই উইকেটে দাঁড়িয়ে থেকে দলের বিপর্যয় সামলাতে পারতো। আমরা অনেক বেশি মনোযোগী টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেট নিয়ে। তাই শট খেলা প্রবণতা দলের সবার মধ্যেই বেশি। যে কারণে কেউ পারেনি এমন পরিস্থিতি থেকে দলকে বের করতে।’
বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ সারোয়ার ইমরান তরুণদের পারফরম্যান্স আশানুরূপ নয় মনে করেন। বাংলাদেশ দলের পাইপলাইন নিয়েও তিনি বলেছেন।
ইমরান বলেন, ‘দেখেন আমাদের সবচেয়ে ভয়ের বিষয় হলো সাকিব, তামিমরা, মুশফিকরা না থাকলে দলের কী হবে? বিকল্প কই। শুধু আন্তর্জাতিক ম্যাচ খেললেই কি উন্নতি হবে? আমাদের পাইপলাইনে নজর দিতে হবে। আমাদের প্রথম থেকে শুরু করে তৃতীয় বিভাগ- কোনো কিছুই এখন আর সঠিকভাবে চলছে না। যে কারণে পাইপলাইনে ক্রিকেটারই নেই। এমন চলতে থাকলে আমাদের আরো বাজে দিন আসবে- তা বলার অপেক্ষা রাখে না।
from SportsTier Bangla https://ift.tt/2KZ0DGe