চলতি বিশ্বকাপে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে ব্রাজিল তারকা নেইমারকে ঘিরে। প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার বিপক্ষে পড়ে যাওয়া অভিনয় করে ব্যাপক সমালোচিত হন এ তারকা। এবারের বিশ্বকাপে দলের হয়ে সেরা পারফর্ম করতে পারেননি তিনি। ৪ ম্যাচে করেছেন মাত্র ২ গোল।
তবে পারফরম্যান্সের চেয়ে অভিনয় নিয়ে বেশি আলোচনায় ছিলেন নেইমার।
এবারের বিশ্বকাপে নেইমার নিজের সঙ্গে দুজন নাপিত নিয়ে যান রাশিয়ায়। আর খেলা চলাকালে ম্যাচের ধারাভাষ্যকাররা জানান, এবারের বিশ্বকাপ আসর চলাকালে পাঁচবার তার চুলের কাটিং পরিবর্তন করেন নেইমার। এবারের আসরে গোলের চেয়ে বেশিবার চুলের কাটিং পরিবর্তন করেছেন নেইমার। ব্রাজিলের সাবেক ফুটবলাররাও আসরে নেইমারের পারফর্ম নিয়ে সমালোচনা করেছেন।
তবে, বিশ্বকাপে নেইমারের বাজে পারফরম্যান্সের জন্য তার ইনজুরিকে দায়ী করছেন অনেকে। আবার এক বছর আগে তার বার্সেলোনা ছাড়াকেই বাজে পারফম্যান্সের দায় হিসেবে দেখছেন কেউ কেউ।
সৌরভের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন নাগমা!
ভারতের এক সময়ের সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ছিলেন দলের ব্যাটিং ভরসা। খেলা ছেড়েছেন অনেকদিন হলো তবে জনপ্রিয়তা এখনও তুঙ্গে। সম্প্রতি আলোচনায় এসেছেন তার পুরনো প্রেমিকা নাগমার কারণে। তাদের প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন দক্ষিনী এই নায়িকা।
নাগমা বলেন, ‘অনেকে তো অনেক কথা বলেছে। তবে যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনের জীবনে পরস্পরের অস্তিত্বের কথা অস্বীকার না করছে ততক্ষণ যে কেউ যা খুশি বলতেই পারে।’
নাগমাকে প্রশ্ন করা হয়, তা হলে সম্পর্কছেদের আসল কারণটা কী?
উত্তর তিনি জানান, ‘সব কিছুর উর্ধ্বে কেরিয়ারের ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। তাই কিছু ব্যাপার থেকে সরে আসার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল। একসঙ্গে থাকার থেকে, একটা আবেগের সফরে নামার আগে অনেক কিছুর তুল্যমূল্য বিচার করার প্রয়োজন ছিল। বড় স্বার্থের জন্য অনেক সময় ছোট ছোট ব্যাপার জলাঞ্জলি দিতে হয়। একটা খেলা শুরু হলে মনে রাখা উচিত সেটা আসলে কিন্তু একটা খেলাই। কিছু মানুষ অনেক সময়ই সেটাকে টেনে টেনে অনেকদূর নিয়ে যায়।’
সাক্ষাৎকারের মাঝে নাগমা এটাও বুঝিয়ে দেন, তিনি বা তাঁর প্রাক্তন কেউই সম্পর্কটাকে তিক্ততার জায়গায় নিয়ে গিয়ে শেষ করেননি বরং এখনও পর্যন্ত দুজনের মনে পরস্পরের জন্য একইরকম সম্মান রয়েছে।
from SportsTier Bangla https://ift.tt/2L0slWJ